কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা উত্তরপাড়া শাহী ঈদগাহ কমিটির উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ১২ টা পর্যন্ত চলে ওয়াজ মাহফিল।

প্রতিষ্ঠতা পরিচালক ও মুরাদনগর ইমাম ফাউন্ডেশনের সভাপতি হাফেজ ক্বারী অলিউল্লাহ বিন জাফরের পরিচালনায় ও হাজী মো: শাহ আলম সরকারের সভাপতিত্বে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-০৩ (মুরাদনগর )’র গণমানুষের নেতা ও সংসদ সদস্য দানবীর আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ ।

প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ কাঁচপুর (ঢাকা) বাসস্ট্যান্ড মসজিদের খতিব আলহাজ্ব আশরাফ উদ্দিন সাহেব, বিশেষ বক্ত হিসেবে উপস্থিত ছিলেন সোনাকান্দা দরবার শরীফের খাদেম বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলোড়ন সৃষ্টিকারি বক্তা হযরত মাওলানা মিজানুর রহমান মুনিরী , খিলক্ষেত জামে মসজিদের খতিব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাফেজ মাও: মুফতি আলহাজ্ব সাইফুল্লাহ বিন জাফর।

পরমতলা আল হেরা হেফজুল কোরআন মাদরাসার উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নুরুল ইসলাম মঞ্জুর, সোনালী ব্যাংকের জিএম মোহাম্মদ আলী, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল হাকিম খান, খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মহিউদ্দিন আহম্মদ, শফিকুল ইসলাম খান উত্তরা ট্রাভেলস।

ওয়াজ মাহফিলে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো: সাইফুল ইসলাম রাজিব । সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মো: আনিসুজ্জামান মোল্লা ও মো: রহুল আমিন। ইসলামি সংগীত পরিবেশন করেন শিল্পী ও সাংবাদিক শাহীন আলম, কোরআন থেকে তেলোয়াত করেন পরমতলা আল হেরা হেফজুল কোরআন মাদরাসার ছাত্র হাফেজ ওবায়দুল্লাহ।

এমএনজে