মুসলিম উম্মাহর সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের স্থান মক্কা নগরীর মসজিদে হারাম তথা কাবা শরিফ এবং মদিনার মসজিদে নববি। এ দুই পবিত্র স্থানে সেলফি তোলা নিষিদ্ধ করেছেন হারামাইন কর্তৃপক্ষ।
নির্দিষ্ট ওই পবিত্র স্থানগুলোতে কাউকে সেলফি তুলতে দেখলেই দায়িত্ব পালনকারী কর্মকর্তারা মোবাইলফোন বাজেয়াপ্ত করে নেবেন।
ওই দুই পবিত্র স্থানে সেলফি তোলার ব্যাপারে ২০১৭ সালে প্রথম নিষেধাজ্ঞা জারি হয়। তবে বিষয়টি আবারও নতুন করে আলোচনায় এসেছে। চলতি মাসেই ওই নিষেধাজ্ঞা বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। এ জন্য এ মাসের প্রথম সপ্তাহে আবারও নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।
হজ ও ওমরাহ করতে গিয়ে অনেক মুসল্লি সেলফি তোলেন। এজন্য অনেক হজ যাত্রীদের নানা রকমের সমস্যা পড়তে হয়। এ ছাড়া বিভিন্ন সময় সেলফির কারণে বিতর্কের মুখোমুখি হতে হয়েছে সৌদি কর্তৃপক্ষকে।
বিষয়টি সামনে এলো একটি ফতোয়াকে কেন্দ্র করে। ফতোয়াটি পেশ করেন মসজিদুল হারাম এর দারুল ইবতার সদস্য ও ইসলামী আইন শাস্ত্রের অধ্যাপক মোহাম্মদ আল মাসুদি। ওই ফতোয়ায় তিনি কাবা শরিফ ও মসজিদে নববিতে সেলফি তোলার বিষয়টি নিষেধাজ্ঞার বিষয়ে জোর দেন।
এএস





