হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী। দুনিয়াতে যারা তাঁর দেখানো পথে চলবে, পরকালে তারাই জান্নাতে যাবে। তারাই জাহান্নাম থেকে মুক্তি পাবে।
আমরা তাঁর উম্মত বা অনুসারী দল। আমরা তাঁর দেখানো পথে চলি। সঠিক পথ পাবার জন্যে তিনি আমাদের কাছে দুটি জিনিস রেখে গেছেন।
একটি হলো আল্লাহর কুরআন। আর অপরটি হলো তাঁর সুন্নত বা সুন্নাহ। আর সেই মহামানব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবমাননা করা, তা সহ্য করার মত নয়। সাম্প্রতিক দাঙ্গা দেশ কে অস্থিতিশীল করার জন্যই এঘটনা ঘটতে পারে।
ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবমাননা করার অভিযোগে একজন ব্লগারকে গতরাতে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনার আমতলীতে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় ঐ ব্লগারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির নাম আসাদুজ্জামান নূর, যিনি আসাদ নূর নামে পরিচিত।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বিবিসি বাংলাকে জানিয়েছেন,আসাদ নুর ফেসবুক, ইউটিউব এবং ব্লগে অডিও-ভিডিও এবং লেখনীর মাধ্যমে ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবমাননা করেছেন, এমন অভিযোগে জানুয়ারি মাসে একটি মামলা হয়।
বিষয়টি তদন্ত করে দেখার পর থেকে পুলিশ আসাদ নুরকে খুঁজছিল। এই মামলায় এর আগে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিঃ শহীদুল্লাহ বলেছেন, আসাদ নুর যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য পুলিশ ইমিগ্রেশনে অ্যালার্ট দিয়ে রেখেছিল। সে প্রেক্ষাপটে গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, ঢাকার বিমানবন্দর থানার একজন কর্মকর্তা জানিয়েছেন, আসাদ নুর গতকাল কাঠমান্ডু যাবার জন্য বিমানবন্দরে গেলে সেখান থেকে তাকে আটক করা হয়। এখন সংশ্লিষ্ট থানা তাকে আদালতে উপস্থাপন করবে। বিবিসি
এএস





