দেশের আকাশে আজ সন্ধ্যায় রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে আগামী ৪ঠা জানুয়ারি রবিবার।

ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

১২ই রবিউল আউয়াল মহানবী হয়রত মুহাম্মদ (স.)-এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করে বিশ্ব মুসলিম সম্প্রদায়।

ইআর