বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় একটি মামলা করা হয়েছে। মাওলানা যোবায়ের আহমেদ পন্থীদের পক্ষে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সোমবার দুপুরে মাওলানা আবদুল ওয়াহাব বাদী হয়ে (মামলা নং-০২) মামলাটি দায়ের করেন।

মামলায় ১৪৩/৪৪৮/৩২৩-২৫/৩০৭/৪২৭ ধারায় মাওলানা ইলিয়াস, আনিছুর রহমান, ফরিদ শিকদার, মনির হোসেন, ফয়সাল শিকদার, মাকসুদুর রহমান, আব্দুর রউফ, মো. বেলাল হোসেন, বশির উল আমীন, মাসুদ পাটোয়ারী, মুফতি আল আমিনসহ ২৮ জনের নামোল্লেখ করা হয়েছে।

এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.এমদাদুল হক মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগের মাওলানা জুবায়ের ও ভারতের মাওলানা সা’দ অনুসারিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় গত ১ ডিসেম্বর একজন নিহত ও দুই পক্ষের শতাধিক অনুসারি আহত হন।

নিহত ইসমাইল হোসেন (৭০) নামে ওই মুসল্লী সা’দ অনুসারী বলে জানা গেছে। তিনি মুন্সিগঞ্জের নীলপাড়া এলাকার খলিল মন্ডলের ছেলে।

এমআর