হজ এজেন্সিসমূহের সঙ্গে হজে গমনেচ্ছুদের মধ্যে যোগসূত্র স্থাপন, মধ্যস্বত্বভোগী বর্জন এবং হজসংক্রান্ত তথ্যাবলি প্রদান ও প্রশিক্ষণের লক্ষ্যে হজ ও ওমরাহ ফেয়ার শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম মহানগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে শুরু হওয়া তিন দিনব্যাপী এই বিশেষায়িত হজ ও ওমরাহ ফেয়ারের আয়োজন করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।
হাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার জানান, এবারের ফেয়ারে ৮০টি হজ এজেন্সির স্টল রয়েছে। আগামী শনিবার এই মেলা শেষ হবে।
এআর





