আজ বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে আগামীকাল রোববার থেকে পবিত্র মাহে রমজান। তবে আজ চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়ে সোমবার থেকে রোজা শুরু হবে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে বায়তুল মোকাররমে বৈঠকে বসেছে ১৫ সদস্য বিশিষ্ট চাঁদ দেখা কমিটি।

সভায় সভাপতিত্ব করছেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান।

সভায় আরো উপস্থিত আছেন কমিটির সচিব চৌধুরী মোহাম্মদ বাবুল হাসান, ডিজি সামীম মো: আবজাল, বায়তুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাহ উদ্দিন।

অন্য কোনো জেলা থেকে চাঁদ দেখা গেছে কিনা সে বিষয়েও সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর