রোববার (৯ অক্টোবর) সকাল ১১ টায় মাদ্রাসা মিলনায়তনে সিরাতুন্নবী (সাঃ) আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

সরকারি সার্কুলারের আলোকে তা’মিরুল মিল্লাত কামিল মাদরাসার উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার মুফাসসির মাওলানা আবুল কাশেম গাজী।

আলোচনা সভায় বক্তব্য রাখেন মুহাদ্দিস আব্দুল গফফার মাক্কী, মুফতি মহিউদ্দিন, মুফতি শরিফুল ইসলাম, মাওলানা তোফাজ্জল হোসেন,ছাত্র সংসদের জিএস মেহেদী হাসান সিয়াম প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,মাওলানা আব্দুস সামাদ,জনাব আব্দুল মান্নান,জনাব সানাউল্লাহ আনসারী,মাওলানা রেজানুর ইসলাম,মাওলানা আলাউদ্দিন সহ মাদ্রাসার শিক্ষক ও  ছাত্রবৃন্দ।

প্রধান অতিথি বলেন জীবনের সব ক্ষেত্রে বিশ্বনবীর আদর্শ অনুযায়ী চলতে পারলে সমাজের চেহারা পরিচ্ছন্ন রুপে ফিরে আসবে ইনশাআল্লাহ। আমাদেরকে শির্ক ও বিদআত মুক্ত জীবনের ফিরে আসতে হবে।

বিশ্ব নবীর আদর্শে উজ্জীবিত হয়ে সমাজের সকল স্তরে দ্বীনি দাওয়াহ সম্প্রসারণ, ইসলাম প্রচার প্রসার ও দ্বীন কায়েমের প্রচেষ্টায় আমাদের কে একনিষ্ঠ ভাবে এগিয়ে আসতে হবে।

মুফাসসির আবুল কাশেম গাজী বলেন: বিদআত ও কুসংস্কার মুক্ত ইবাদত করা আমাদের ঈমানের অপরিহার্য দাবি।

মুহাদ্দিস আব্দুল গাফফার বলেন: জীবনের সকল ক্ষেত্রে বিশ্ব নবীর সুন্নাহ আমল করা আমাদের জন্য একান্ত জরুরি।

মুফতি মহিউদ্দিন বলেন: বিশেষ মোহাব্বত ও আন্তরিকতা সহকারে নবীজির আদর্শ লালন ও সমাজ সংস্কারে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

এন