উপমহাদেশের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা মুহিউদ্দীন খান কিডনী ও শ্বাসকষ্টরোগে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দেশবরেণ্য এই ব্যক্তিত্ব আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার আশুরোগ মুক্তি কামনায় গত কয়েকদিন যাবত দেশ-বিদেশে পবিত্র কোরআন খতমসহ বিশেষ মোনাজাত অব্যাহত রয়েছে।
মাওলানা মুহিউদ্দীন খান রাবেতায়ে আলম আল ইসলামীর সদস্য, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি, তাফসীরে মাআরিফুল কোরআনসহ অসংখ্য গ্রন্থের অনুবাদক ও মাসিক মদীনার সম্পাদক।
মাসিক মদীনা পাঠক ফোরাম এর সদস্য সচিব মাওলানা রুহুল আমীন নগরী এক বিবৃতিতে মাওলানা মুহিউদ্দীন খানের পরিবারের পক্ষ থেকে সর্বস্তরের মুসলমানদের নিকট তার আশু রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেছেন।
ইআর





