হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে গিয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদায়বেলায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন নাজিফা খান। এই পবিত্র সফরের সুযোগ করে দেওয়ার জন্য তিনি বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড কমিটির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিরাত অলিম্পিয়াডের কনভেনর প্রধান সিয়াম বিন আসাদ। তিনি নাজিফা খান ও তার পরিবারের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।

পাশাপাশি, তরুণ প্রজন্মকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও জীবনের আদর্শে উদ্বুদ্ধ করতে সিরাত অলিম্পিয়াডের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এমএম