আত্মশুদ্ধির মাস রমজান। আর এই সিয়াম সাধনাকে আরও পরিশুদ্ধ করতে শুক্রবার মসজিদে মসজিদে জুমার নামাজে কাঁধে কাঁধ মেলান লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে তারা বিশ্ব শান্তি ও দেশের উত্তরোত্তর সম্মৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
রমজান মাসের তৃতীয় শুক্রবার মাগফিরাতের শেষ জুমায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে গিয়ে দেখা মেলে মুসল্লিদের ভির।
ধনী-গরিব ভেদাভেদ ভুলে একই কাতারে শামিল হন তারা। পাঞ্জাবি-টুপি আর হাতে জায়নামাজ নিয়ে মুসল্লিদের উপস্থিতি ছিল অন্যান্য জুমার নামাজের চেয়ে অনেক বেশি। মসজিদের মূল অংশ ও বারান্দায় যে যেভাবে পেরেছেন বৃহৎ এ জামাতে শামিল হতে জায়গা করে নেন। দেখা মেলে এক মুসলিম ভাইয়ের প্রতি অন্য ভাইয়ে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব। নিজের দাঁড়ানোর জায়গাটুকু আরও সংকুচিত করে অপর ভাইকে জায়গা করে দেন।
নামাজ শেষে বিশেষ মোনাজাতে ইমামের সঙ্গে আমিন আমিন (কবুল করো) বলে দেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর সুখ ও সম্মৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। কামনা করা হয় গাজাসহ সারাবিশ্বের শান্তি। একই চিত্র ছিল রাজধানীর প্রত্যেকটি মসজিদে।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





