সৌদি আরবের সাথে সঙ্গতি রেখে আজ সোমবার দিনাজপুরের ২৫টি গ্রামে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতর।

সকাল সোয়া ৮টায় দিনাজপুর শহরের ষষ্টিতলাস্থ ডেফোডিল কমিউনিটি সেন্টারে আগাম ঈদুল ফিতরের প্রধান জামাতটি অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন, মাওলানা হাফেজ হাফিজুর রহমান। এ জামাতে প্রায় তিন শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেয়।

অন্যদিকে জেলার চিরির বন্দর উপজেলার ১নং নশরতপুর ইউপি’র ৬টি গ্রামে ও ৮ নং সাইতারা ইউপি’র ৮টি গ্রামে আগাম ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও কাহারোল উপজেলার সাদুল্লাহপুর-মদনপুরেও অনুষ্ঠিত হয়েছে আগাম ঈদের জামাত।

এ সব আগাম ঈদের জামাতে নতুন কাপড় পড়ে নামাজ শেষে মুসল্লিাহ বুকে-বুক,কাঁধে-কাঁধ মিলেয়ে কুশল বিনিময় করেন। শিশুরাও অংশ নেন,এসব জামাতে। ঘরে ঘরে চলে সেমাই,পোলাউ খাওয়ার ধুম সহ ঈদের আনন্দ।

ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসআর