পবিত্র হজ পালনে এসে বৃহস্পতিবার পবিত্র মক্কা নগরীতে আরও দুই বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত ব্যক্তিদ্বয়ের একজন রংপুর জেলার মুন্সীপাড়া গ্রামের বাসিন্দা আজিজুল ইসলাম (৬৫)। তার পাসপোর্ট নম্বর এজি ৩৪৫৩০২১।
অপরজন চট্টগ্রাম জেলার বন্দর থানার মোসাম্মৎ শামছুন নাহার (৪৬), তার পাসপোর্ট নং বিএ ০৭১৮৮৯৯।
এ নিয়ে এবারে হজে আসা ২৪ বাংলাদেশির মৃত্যু হলো।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





