আগামী বছর পবিত্র হজ পালনকারীদের আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন শেষ করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা অথবা বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা ৫০ পয়সা নির্দিষ্ট ব্যাংকে জমা দিতে হবে।

প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা আগামী ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।

রেজিষ্ট্রেশন ব্যতীত কেউ পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন না।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার একথা বলা হয়।

এআর