আগামী সোমবারের মধ্যেই পবিত্র ওমরা পালন করতে আসা হাজীদের সৌদিআরব ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির হজ মন্ত্রণালয়।
মন্ত্রনালয়ের মুখপাত্র হাতেম আল ক্কাদি গত শনিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এই নির্দেশ জারি করেন।
তিনি বলেন ইতোমধ্যে ওমরা পালনে আসা হাজীদের প্রায় ৮০% ওমরা পালন শেষে নিজ দেশে ফিরে গেছে। বাকী যারা আছেন তাদের কে আগামি সোমবারের মধ্যেই সৌদি আরব ছাড়তে হবে।
শনিবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ যাত্রীদের আগমনের আনুষ্ঠানিকতা। আগামী শনিবার দক্ষিণ আফ্রিকা থেকে পবিত্র হজ পালন করতে একটি কাফেলা জেদ্দায় অবতরণ করবে।
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





