আগামী বছরের দুই পর্বের বিশ্ব ইজতেমা শুরু হবে ১৩ জানুয়ারি এবং শেষ হবে ২২ জানুয়ারি।

এ বছর যে ৩২টি জেলার তাবলিগ জামাতের মুসল্লিরা ইজতেমায় যোগ দিতে পারেননি তারা ওই দুই পর্বের ইজতেমায় অংশ নেবেন।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন এই তথ্য জানিয়েছেন।

গতকাল রাতে বিশ্ব ইজতেমাস্থলে তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বিরা বৈঠকে বসে ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল ও বরগুনা।

এছাড়া আগামী বছর যারা বিশ্ব ইজতেমায় যোগ দিতে পারবেন না তারা বিভিন্ন জেলায় আঞ্চলিক ইজতেমায় অংশ নেবেন বলে তাবলিগের মুরব্বিরা সিদ্ধান্ত নিয়েছেন।

মুরব্বিদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব হবে ২০, ২১ ও ২২ জানুয়ারি।

এসএইচ