মক্কায় পবিত্র হজ পালনে এসে সোমবার আবুল কাশেম (৬২) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। আবুল কাশেম এর গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুর থানার দক্ষিণ কারারচর গ্রামে।

এ নিয়ে এবারে হজে আসা বাংলাদেশিদের মধ্যে ১১ জন হজযাত্রী মারা গেছেন বলে মক্কার হজ মিশন থেকে জানাযায়।

আল আমানাহ ওভারসিজের মাধ্যমে গত ৩ সেপ্টেম্বর তিনি হজ পালনের জন্য সৌদি আরব এসেছিলেন। তার পাসপোর্ট নং- ওএ ৯০১৬১২৭

এর আগে মৃত্যুবরণকারী ১০ বাংলাদেশি হলেন- সাহাব উদ্দিন (৬৯), আব্দুস সালাম (৭৭), মাসুদা খাতুন (৮২), মোহাম্মদ শাহাজান সিকদার (৭১), ফিরোজা খাতুন (৬৫), আমিন উল্লাহ (৭৯), মোহাম্মদ সাদিক (৭৪), মোহাম্মদ ইব্রাহিম (৯২), মোহাম্মদ ফয়েজ উদ্দিন (৭৪) ও মতিউর রহমান (৬৪)।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর