রোববার জোহরের নামাজের আগে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

ইজতেমা আয়োজক কমিটির একজন মুরুব্বি বলেন, আশা করছি, বেলা ১১টার দিকে আখেরি মোনাজাত শুরু হবে। এ পর্বেও আখেরি মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা সা’দ।

১৬ জানুয়ারি শুক্রবার আম বয়ান দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের ইজতেমা। হরতাল-অবরোধে প্রথম দিনে মুসুল্লিদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও এখন টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দান ও এর আশপাশের এলাকা ভরেগেছে।

শনিবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থাকলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসুল্লিদের উপস্থিতি বাড়তে থাকে।

তবে বৃষ্টি ও শীতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে মুসুল্লিদিরে।

টঙ্গীর ইজতেমা ময়দান ছাড়াও আশপাশে প্যান্ডেলে জায়গা না পেয়ে নিজ উদ্যোগেই পলিথিন টানিয়ে ইজতেমায় শরিক হয়েছেন মুসুল্লিরা।

চলতি বছরের ৯-১১ জানুয়ারি অনুষ্ঠিত হয় ইজতেমার প্রথম পর্ব। মাঝে চার দিন বিরতি দিয়ে ১৬ জানুয়ারি শুরু হয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব।

এএইচ