বাংলাদেশ থেকে হজ্জ করতে আসা হাজীরা জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ, ইবাদত-বন্দেগীর পাশাপাশি মসজিদে নববীতে এবং মক্কা শরীফে ব্যক্তিগত নফল ইবাদতের মাধ্যমেই পার করছেন তাদের মূল্যবান সময়।

এদিকে সৌদি আরবে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে গত বুধবার স্থানীয় সময় সকাল সোয়া ১১টায় বাংলাদেশ থেকে ছেড়ে আসা ৪০৯ হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট অবতরণ করে। এর পরে বুধবার বিভিন্ন সময়ে আরো চারটা ফ্লাইট হজ যাত্রীদের নিয়ে ঢাকা থেকে এসে জেদ্দা অবতরণ করে।

বাংলাদেশ থেকে হজ্জ করতে আসা কিছু হাজিদের সাথে আলাপকালে তারা জানান, আমরা দেশের সকল মোসলমানদের জন্য এবং এবারে হাজীদের জন্য বাংলাদেশের সকল মোসলমানের কাছে দোয়া চান।

এখানকার পরিবেশ পরিস্থিতি আগের চাইতেও অনেকটা আরামদায়ক স্বীকার করে এখানকার সরকার এবং হজ পরিচালকদের ধন্যবাদ জানান আছাদুজামান নামে এক হজ যাত্রী। যিনি ১৫ বছর আগে সৌদিতে ছিলেন।

ঢাকা,৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর