এতদিন যারা মুখিয়ে ছিলেন। তাদের জন্য সুখবর হলো, ওয়ালটন নিয়ে আসছে এক বিশাল ব্যাটারির স্মার্টফোন। শুধু বিশাল ব্যাটারি বললে ভুল হবে। আপনি এটার বিশাল পাওয়ার অন্য স্মার্টফোনে শেয়ার করতে পারবেন। অর্থাৎ এটা দিয়ে অন্য স্মার্টফোন চার্জ দিতে পারবেন। এটার ব্যাটারি বড় হওয়ার কারণে ওজন কিছুটা বেশি। মাত্র ১৯৩.৬ গ্রাম। তবে এর ফিচার বেশ উন্নত।
এই বিশাল আকৃতির ব্যাটারি দিয়ে ওয়াল্টন নতুন M সিরিজ চালু করল। তবে এই স্মার্টফোনটি M সিরিজের একক প্রযোজনা নয়। এটি H সিরিজের সাথে মিলে একটি যৌথ HM হাইব্রিড প্রযোজনা। তাই এই মডেলের নাম দেয়া হয়েছে WALTON Primo HM.
বড় ব্যাটারির জন্য এতদিন যারা হা-হুতাশ করছিলেন, তাদের দুঃখের দিন হয়ত শেষ হলো, সম্ভবত এই মাসের শেষে অথবা আগামি মাসের প্রথমেই বাজারে চলে আসবে মটু বাবু WALTON Primo HM.[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1401451642.jpg[/img]
স্মার্টফোনটি দেখতে সুন্দর, BSI সেন্সরসহ উন্নত ক্যামেরা, ডিসপ্লে ৫”, কোয়াড কোর প্রসেসর, ১ জিবি Ram, ৮ জিবি Rom, প্রক্সিমিটি, লাইট সেন্সর, কম্পাস, জিপিএস, OTG সব আছে। স্মার্ট হওয়ার জন্য আপনার আর কি চাই। সমস্যা শুধু একটাই, ব্যাটারি বড় হওয়ার কারণে একটু মটু এবং ভারী। কিন্তু সেটা এর গুণের সাথে তুলনা করলে ক্ষমার যোগ্য।
এটার সবচাইতে আলাদা এবং নতুন ফিচার হচ্ছে, আপনি পাওয়ার ব্যাংক হিসেবে এই স্মার্টফোনকে ব্যবহার করতে পারবেন। যেখানে সব স্মার্টফোন পাওয়ারের অভাবে লাল বাতি জ্বলছে, সেখানে এই স্মার্টফোন পাওয়ার দান করে বেড়াবে। কি আশ্চর্য্য তাইনা?
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
আসছে বিরাট ব্যাটারিসহ WALTON এর স্মার্টফোন
এতদিন যারা মুখিয়ে ছিলেন। তাদের জন্য সুখবর হলো, ওয়ালটন নিয়ে আসছে এক বিশাল ব্যাটারির স্মার্টফোন। শুধু বিশাল ব্যাটারি বললে ভুল হবে। আপনি এটার বিশাল পাওয়ার অন্য স্মার্টফোনে শেয়ার করতে পারবেন। অর্থাৎ এটা দিয়ে অন্য স্মার্টফোন চার্জ দিতে পারবেন।





