দেশে এই প্রথম বাতাসচালিত মোটরসাইকেল উদ্ভাবন হয়েছে। যা কোনো ধরনের তেল-গ্যাস ছাড়া ও শতভাগ পরিবেশবান্ধব হবে। তাছাড়া মোটরসাইকেলটি চালু করতে ব্যাটারির প্রয়োজন হবে না। এ মোটরসাইকেলটি চালাতে প্রতি কিলোমিটার খরচ হবে ৯১ পয়সা। দীর্ঘ ২ বছর চেষ্টার পর বাতাসচালিত মোটরসাইকেলটি উদ্ভাবন করেছেন হবিগঞ্জ সদর উপজেলার রিচি গ্রামের গরিব কৃষক সৈয়দ আলীর ছেলে নুরুজ্জামান।
উদ্ভাবক চট্টগ্রাম শ্যামলী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র নুরুজ্জামান বলেন, ২০১১ সাল থেকে বাতাসচালিত মোটরসাইকেল তৈরির কাজ শুরু করেন। একটানা ২ বছর সাধনার পর এটি তৈরি করেন। দীর্ঘ গবেষণায় তার কমপক্ষে ৪ লাখ টাকা ব্যয় হলেও বর্তমানে এটি তৈরিতে প্রায় ১ লাখ টাকা প্রয়োজন হবে। কাঠ, লোহা, শিট দিয়ে তৈরি এ মোটরসাইকেলটি আরও উন্নত ও বাজারজাত করতে সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন বলে মনে করেন তিনি। এ ব্যাপারে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী হাবিবুর রহমান উদ্ভাবক নুরুজ্জামান সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও উন্নত প্রযুক্তির মোটরসাইকেল তৈরি করতে পারবে বলে জানান।
[b]ঢাকা, ৭ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
বাতাসচালিত মোটরসাইকেল উদ্ভাবন করলেন নুরুজ্জামান