আইটি মেলার কারণে বিসিএস কম্পিউটার সিটির আগামীকালের নির্ধারিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।
শনিবা্র মেলার আয়োজক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
‘বিশ্বকাপের খেলা-প্রযুক্তির মেলা’- শ্লোগানকে সামনে রেখে দেশের একক বৃহত্তম কম্পিউটার বাজার এ মেলার আয়োজন করেছে।
২৬ ফেব্রুয়ারি এ মেলা শুরু হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা খোলা থাকছে। আগামী ৮ মার্চ মেলা শেষ হবে।
আয়োজক কমিটি জানায়, মেলায় প্রতিদিনই নতুন নতুন বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে । পণ্যের সঙ্গেও থাকছে আকর্ষনীয় সব উপহার। প্রদর্শনীতো বিভিন্ন পণ্যের ওপরে বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের সমাহার ছাড়াও বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠানের সুসজ্জিত প্যাভিলিয়ন।
[b]ঢাকা, ১ মার্চ ( টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বিজ্ঞান ও প্রযুক্তি
রবিবারও খোলা থাকবে সিটি আইটি মেলা
আইটি মেলার কারণে বিসিএস কম্পিউটার সিটির আগামীকালের নির্ধারিত সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। শনিবা্র মেলার আয়োজক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।





