লন্ডনে সম্প্রতি বিনামূল্যে কোরআন বিতরণ কর্মসুচীর অংশ হিসেবে কোরআনের অ্যাপস (অ্যান্ড্রয়েড ভার্সন) এর উদ্বোধন করেছে আল কোরআন একাডেমী।

নিজের স্মার্টফোনে ডাউনলোডের মাধ্যমে এটির উদ্বোধন করেন আল কোরআন একাডেমী লন্ডনের চেয়ারম্যান হাফেজ মুনির উদ্দিন আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমীর সিইও ইকবাল মানসুর আহমেদ, হেড অফিস ম্যানেজার আবদুল কাদের, একাউটেন্ট আবদুল্লাহ আল মামুন ও আবদুল হামিদ প্রমূখ।

তথ্য প্রযুক্তি ব্যবহারকারীদের কুরআন পড়ার সুবিধার্থে আল কোরআন একাডেমী লন্ডনের এটি একটি অন্যতম পদক্ষেপ। এখন থেকে স্মার্টফোন, আইপ্যাড ও ট্যাব ইউজারও ডিজিটাল কোরআন পড়তে পারবেন।

ইতোপূর্বে আল কোরআন একাডেমী লন্ডনের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে অ্যাপস ও অ্যান্ড্রয়েড ভার্সনটি তথ্য প্রযুক্তির ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করা হয়েছে।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি স্পন্সরদের সহযোগিতায় এ পর্যন্ত বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, মালয়েশিয়া, আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে প্রায় পাঁচ লক্ষাধিক কপি কোরআন বিতরণ করেছে।

আগ্রহীরা অ্যাপসটি প্লে স্টোর থেকে ‘কোরআন ইজি বাংলা’ সার্চ দিয়ে ফ্রি https://play.google.com/store/apps/details?id=com.aqaluk.salat কোরআন ডাউনলোড করতে পারবেন।

এমকে