উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা উইকিমিডিয়া ফাউন্ডেশনকে এ জরিমানা করে দেশটির তাগানস্কি জেলা আদালত।
রাশিয়ান সংবাদমাধ্যমগুলো আদালতে বলেছে, রক ব্যান্ড সাইকিয়া, বা সাইশিটের একটি গানে "চরমপন্থার" অভিযোগ আনা হলেও তা সরায়নি উইকিমিডিয়া। তবে এ বিষয়ে এখনো কোন মন্তব্য করেনি উইকিমিডিয়া।
গত বছর ইউক্রেন যুদ্ধ নিয়ে 'ভুল তথ্য' প্রচারের অভিযোগে উইকিপিডিয়াকে বিপুল অর্থ জরিমানা করে রাশিয়া।
এদিকে বহুদিন ধরেই নিজেদের এনসাইক্লোপিডিয়া চালুর চেষ্টা করেছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও বলেছেন, একটি রাশিয়ান অ্যানালগ খুব প্রয়োজনীয়। যেখানে যাচাইকৃত নির্ভুল ও বস্তুনিষ্ঠ তথ্য থাকবে।
তিনি আরও বলেন, আমরা জানি যে উইকিপিডিয়াতে অনেক বিকৃতি, অনেক অসত্য, অনেক ঐতিহাসিক-বাস্তব এবং অন্যান্য ভুল রয়েছে।
এর আগে বিগত বছরে উইকিমিডিয়াকে ৯০ লাখ রুবল জরিমানা করে রাশিয়া।
এমআই
উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতার জরিমানা
চরমপন্থী বিষয়বস্তু মুছে ফেলতে ব্যর্থ হওয়ায় অনলাইন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতাকে ৮ লাখ রুবল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা) জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত।
মুসলিম নারীকে পুশইন: আসাম সরকারকে জরিমানা করল ভারতীয় হাইকোর্ট
বাংলাভাষী এক মুসলিম নারীকে জোর করে বাংলাদেশে পুশইন করার ঘটনায় ভারতে আসামের রাজ্য সরকারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে গৌহাটি হাইকোর্ট।
সিল ছাড়া দোকানে গোস্ত বিক্রি নয় জবাইখানার বাইরে পশু জবাইয়ে জরিমানা
রাজধানীতে দোকানে মাংস বিক্রির ক্ষেত্রে নতুন করে কড়াকড়ির কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, নির্ধারিত দোকানেই মাংস বিক্রি করতে হবে এবং প্রতিটি মাংসে ঢাকা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তার পরীক্ষার সিল থাকতে হবে। সিল দেখেই ক্রেতারা বুঝতে পারবেন, মাংসটি পরীক্ষিত।পরীক্ষিত মাংস নিশ্চিত করতে প্রতিটি মাংসে ডিএসসিসির স্বাস্থ্য কর্মকর্তার সিল বাধ্যতামূলক।
অবৈধভাবে উত্তোলন-৫০ হাজার টাকা জরিমানা
নেত্রকোনার মোহনগঞ্জে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন, ক্রয় ও বিক্রয়ের দায়ে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং নৌকার সর্দারকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সৌরবিদ্যুতে চার্জ বাধ্যতামূলক নিবন্ধন না পেলে মিলবে জরিমানা, শৃঙ্খলায় ব্যাটারিচালিত রিকশা
দেশের সড়ক-মহাসড়কে অনিয়ন্ত্রিতভাবে চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশাকে সুনির্দিষ্ট নিয়মনীতি ও শৃঙ্খলার আওতায় আনতে যুগান্তকারী ও কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। এখন থেকে ব্যাটারিচালিত অটোরিকশার মূল চালিকাশক্তি হতে হবে সৌরবিদ্যুৎ। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎস বা জাতীয় গ্রিড থেকে অবৈধভাবে অটোরিকশা চার্জ দিলে গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। একই সাথে সৌরবিদ্যুৎ ব্যবহারের শর্ত পূরণ না করলে দেওয়া হবে না নতুন কোনো নিবন্ধন, এমনকি বাতিল করা হবে পুরানো নিবন্ধনের নবায়ন সুবিধা।
অর্থপাচার: আ’লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের সাজা, ৬৪ কোটি টাকা জরিমানা
মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধভাবে অর্জিত অর্থ গোপন ও পাচারের অভিযোগে করা মামলায় এ রায় দেওয়া হয়েছে।
















