বাংলাদেশে দুর্বল নেটওয়ার্কের কারণে কল বিচ্ছিন্ন হওয়ার মতো ভোগান্তি বন্ধ করে উন্নত, স্বচ্ছ মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতে অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এই সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেন।

সেইসাথে গ্রাহকদের অভিযোগ দ্রুত সমাধানে ৫ সদস্যের কমিটি করে দিয়েছেন আদালত।

কমিটিতে থাকবেন তথ্য-

১) প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব,

২) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব,

৩) বিটিআরসির চেয়ারম্যান,

৪) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও

৫) মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর্স অব বাংলাদেশের (এমটব) একজন প্রতিনিধি।

উল্লেখ্য, আদেশ পাওয়ার ৩০ দিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এইচএন