গতবছর ভারতের একটি হাসপাতালের ওয়েবসাইট হ্যাকারদের কবলে পড়ে। আর গত বছর ভারতের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে প্রায় ১৯ বার আক্রমণ হয়েছিল।
যে অ্যালার্ট জারি করা হয়েছে তাতে বলা হয়েছে- হ্যাকটিভিস্ট গোষ্ঠীটি বিভিন্ন সরকারি ওয়েবসাইটের একটি তালিকা প্রকাশ করেছে। তারা জানিয়েছে, এই লিস্টে থাকা ওয়েবসাইটগুলো হ্য়াক করাই তাদের প্রাথমিক উদ্দেশ্য৷ সেই তালিকায় ভারতের কিছু রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটও রয়েছে।
সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের এ নিয়ে সতর্ক করে অ্যালার্টে জানানো হয়েছে, রাজ্য এবং কেন্দ্রের একাধিক ওয়েবসাইটকে টার্গেট করা হয়েছে৷ এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
এনএইচ





