প্রযুক্তির প্রতি অতিরিক্ত প্রেম ব্রিটেনের নাগরিকদের মধ্যে বাস্তব যৌনকর্ম আগের তুলনায় কমিয়ে দিচ্ছে বলে দাবি করছেন গবেষকরা। চিকিৎসা বিষয়ক বিখ্যাত সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগের পরিসংখ্যান অনুযায়ী ১৬ থেকে ৪৪ বছরের বয়সসীমার নাগরিকরা প্রতি মাসে ৫ বারের কম যৌনসংগম করতো। বর্তমানে প্রাপ্তবয়স্ক নাগরিকদের মধ্যে সার্বিকভাবে এ সংখ্যা মাসে ৩ বার। ২০০০ সাল থেকে ২০ শতাংশ কমেছে এ সংখ্যা।
গবেষকরা এজন্য কয়েকটি তত্ত্বের কথা বলছেন। প্রথমত,একত্রে বসবাস কমেছে। একজনের পরিবার বাড়ছে। দ্বিতীয়ত, অর্থনৈতিক মন্দা। বেকারত্বের কারণে আত্মবিশ্বাসের ঘাটতি ও হতাশার কারণে তরুণদের মধ্যে যৌনচর্চা কমে যাচ্ছে।
তৃতীয়ত, প্রযুক্তি। অর্থনৈতিকভাবে সমস্যায় না থাকলেও যারা যৌনচর্চায় কম উৎসাহী থাকছে,তাদের কারণ প্রযুক্তি। মধ্যরাতেও তারা স্মার্টফোনে ব্যস্ত। অফিসের কাজ আর বেডরুমের দায়িত্ব একাকার হলে জটিলতা বাড়াই স্বাভাবিক।
এছাড়া অনলাইনের কারণে দম্পতিদের অন্তরঙ্গতা হুমকির মুখে। যৌনবিষয়ে আগ্রহের জন্য প্রাপ্তবয়স্ক ওয়েবসাইট থাকায় এই সংকট আরো তীব্র হচ্ছে। ভার্চুয়াল চর্চা বেশি হওয়ায় বাস্তব চর্চা মারাত্মক কমে যাচ্ছে। যা গবেষকদের দুশ্চিন্তা বাড়াচ্ছে।
নতুন প্রজন্মের তরুণরা স্মার্টফোন মাধ্যমে যাবতীয় তৎপরতায় ডুবে থাকছে। যৌনচর্চার ক্ষেত্রেও এর প্রতি তাদের নির্ভরশীলতা বাড়ছে আশঙ্কাজনক হারে। সূত্র: দ্য গার্ডিয়ান।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
স্মার্টফোন শারীরিক যৌনতার আগ্রহ কমিয়ে দিচ্ছে
প্রযুক্তির প্রতি অতিরিক্ত প্রেম ব্রিটেনের নাগরিকদের মধ্যে বাস্তব যৌনকর্ম আগের তুলনায় কমিয়ে দিচ্ছে বলে দাবি করছেন গবেষকরা। চিকিৎসা বিষয়ক বিখ্যাত সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।
স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
স্মার্টফোন ব্যবহারে আরও আধুনিক ও পার্সোনালাইজড অভিজ্ঞতা দিতে পরীক্ষামূলক এজেন্টিক এআই অ্যাসিস্ট্যান্ট ‘এলা ক্ল’ (EllaClaw) উন্মোচন করেছে গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো। নতুন এই এআই অ্যাসিস্ট্যান্ট সাধারণ চ্যাটবটের মতো কেবল প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী ডিভাইসের নিয়ন্ত্রণ, দৈনন্দিন কাজ সহজ করা এবং বিভিন্ন অ্যাপের মধ্যে সমন্বয় রেখে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম।
ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ ভালো নাকি খারাপ
বর্তমানে বাজারে আসা বেশিরভাগ স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপেই ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করা হচ্ছে। ফলে অনেকেই প্রয়োজনে ল্যাপটপের চার্জার দিয়ে ফোন চার্জ করতে চান। কিন্তু এতে কি ফোনের ব্যাটারির কোনো ক্ষতি হতে পারে? বিশেষজ্ঞদের মতে, সঠিক ধরনের চার্জার ব্যবহার করলে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ স্মার্টফোন ও ইন্টারনেট সেবা সাশ্রয়ী করার আহ্বান প্রধানমন্ত্রীর
সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সহজলভ্য দামে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা নিশ্চিত করতে হবে এবং ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনা করতে হবে।
Sony's Xperia 1 VIII শক্তিশালী ক্যামেরায় নতুন ডিজাইনে সনির ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে
বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সনি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের নতুন সংস্করণ ‘এক্সপেরিয়া ১ ভিআইআইআই’ উন্মোচন করেছে। ফটোগ্রাফি প্রেমীদের কথা মাথায় রেখে বিশেষভাবে তৈরি এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এআই প্রযুক্তি এবং বিশাল আকৃতির ক্যামেরা সেন্সর।
গরমে যেভাবে স্মার্টফোনের যত্ন নিলে কমবে বিস্ফোরণের ঝুঁকি
গ্রীষ্মের তীব্র তাপদাহ শুধু মানুষের শরীরের জন্যই নয়, ক্ষতিকর হতে পারে স্মার্টফোনের জন্যও। বর্তমানে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইসগুলোর একটি। ব্যাংকিং, যোগাযোগ, কাজ, বিনোদন সবকিছুই এখন অনেকটা ফোননির্ভর। কিন্তু অতিরিক্ত গরমে ফোনের ব্যাটারি, প্রসেসর এবং অভ্যন্তরীণ যন্ত্রাংশ মারাত্মক চাপে পড়ে। অনেক সময় অতিরিক্ত তাপের কারণে ফোন হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, ব্যাটারি ফুলে ওঠা এমনকি বিস্ফোরণের ঘটনাও ঘটতে পারে।
















