দেশের ১৫ কোটি গ্রাহকের মধ্যে পাঁচ কোটি বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করেছে। ৩০ এপ্রিলের মধ্যে সব গ্রাহকের নিবন্ধন সম্ভব নয় দাবি করে সময় বাড়ানোর দাবি জানিয়েছে 'বাংলাদেশ টেলি-রিচার্জ অ্যাসোসিয়েশন'।

আজ শনিবার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে সংবাদ সম্মেলনে সাতটি দাবি তুলে ধরে সংগঠনটি। অপারেটররা মোবাইল রিচার্জ বাবদ প্রাপ্য টাকা দিচ্ছে না বলেও অভিযোগ তাদের।

বাংলাদেশ টেলি রিচার্জ অ্যাসোসিয়েশন সভাপতি মো. নুরুল হুদা বলেন, 'এখন পর্যন্ত মাত্র ৪০ ভাগ সিম নিবন্ধন করা সম্ভব হয়েছে। এখনও ৬০ ভাগ সিমের নিবন্ধন বাকি রয়েছে। এগুলো সুষ্ঠুভাবে করতে হলে সময় প্রয়োজন।'

তিনি বলেন, 'আমরা গ্রাহকদের কাছে রিচার্জের মাধ্যমে ব্যালেন্স পৌঁছে দিচ্ছি। আমাদের যে কমিশন দেয়া হয় তা অতি নগণ্য। আমরা হাজারে একশ টাকা কমিশন দেয়ার দাবি করছি। তা না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।'

এআই