গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী ও সুস্বাদু এক মিষ্টির নাম রসমঞ্জুরি। এই বিশেষ মিষ্টান্নের সুনাম ছড়িয়ে আছে দেশব্যাপী।
জেলার নামের সঙ্গে রসমঞ্জুরি শব্দটি নিবিড়ভাবে জড়িত বলে বাংলাদেশের যেকোন এলাকা থেকে কউে গাইবান্ধা এলে প্রথমে রসমঞ্জুরির স্বাদ আস্বাদন করতে চান।
এর স্বাদ না নিতে পারলে গাইবান্ধা ভ্রমণই যেন বৃথা। অতিথি আপ্যায়ন ও যাবতীয় আনন্দ অনুষ্ঠান থেকে শুরু করে অফিস-আদালতে ফাইলবন্দি কাজও হাসিল করা যায় এই রসমঞ্জুরির বিনিময়। না খেলে কাউকে বিশ্বাসই করানো যাবে না এর কী মজা।
গাইবান্ধা জলোর পলাশবাড়ীতে নামকরা রসমঞ্জুরি তৈরি প্রতিষ্ঠান ‘শিল্পী ভোজনালয়’ এর সত্ত্বাধকিারী ওসমান গণি দুলু টাইমনউিজবিডিকে বলনে, জেলায় ব্যবসায়ীকভাবে ১৯৪০ সালে এই মিষ্টি উৎপাদন শুরু হয়।
তবে এর সুনাম ও পরিচিতি দেশেব্যাপী ছড়িয়ে পড়ে ১৯৫০ সালের দিকে।
ওসমান গণি দুলু টাইমনিউিজবিডিকে আরো জানান, প্রতি কেজি রসমঞ্জুরি তৈরি করতে শ্রমিকসহ উৎপাদন খরচ পড়ে প্রায় ২৩০ টাকা। বাজারে প্রতি কেজে রসমঞ্জুরি ২৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
দোকানে প্রতি প্লেট রসমঞ্জুরির দাম রাখা হয় ৫০ টাকা। সুস্বাদু এই খাবারটি যে কেউ ঘরে বসেও প্রস্তুত করতে পারনে।
বাণজ্যিকিভাবে প্রস্তুত করে আবার মুনাফাও অর্জন করা যেতে পারে বলে জানান ‘শিল্পী ভোজনালয়’ এর কারিগর বাদশা মিয়া।
ইআর





