ডেঙ্গু এখন দেশজুড়ে মহামারি-আতঙ্ক। গোটা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গুর ভাইরাস। রাজধানী ঢাকাসহ দেশের ৫০ জেলায় ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টার ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা ও বরিশালে ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৪০ জনে ছাড়ালো। যদিও সরকারি তথ্য অনুযায়ী ডেঙ্গতে মৃত্যুর সংখ্যা ১১ জন।
এর আহগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়, ফিরোজ কবির স্বাধীন নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের মেধাবী ছাত্রী উখেংনু রাখাইন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়, হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা। ও গত (২৬ জুলাই) শুক্রবার রাতে তানিয়া সুলতানা নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়।
এ বছরের জুলাই মাসেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৪৫০ জন। এর আগে গত বছর এই সংখ্যা ছিল ১০ হাজার ১৪৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে গত সোমবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৬৩৭ জন ডেঙ্গু রোগী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিন হাজার ৮৪৭ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ৯ হাজার ৭৮২ জন ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
গত সোমবার (২৯-০৭-১৯) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীর মিটফোর্ডে ১১৩, শিশু হাসপাতালে ৩৪, সোহরাওয়ার্দীতে ৪৮, হলি ফ্যামিলিতে ৪১, বারডেমে ২৩, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩৭, পুলিশ হাসপাতালে ২১, মুগদা মেডিকেলে ৬০, বিজিবি হাসপাতালে ১০ এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৭৯ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য দিয়েছে। তবে বেসরকারি হিসাবে এটা কয়েকগুণ বেশি হবে বলে বিশেষজ্ঞরা বলছেন।
ঢামেক হাসপাতালে সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফারজানা নামে এক ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন।গত সোমবারই তিনি হাসপাতালে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
এ নিয়ে চলতি মাসে ঢামেকেই ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হলো। যার মধ্যে ৬ জনই নারী বলে জানান তিনি।
এছাড়া রাজধানীর বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছে ৫৩১ জন।
এরমধ্যে রাজধানীর বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৩৭০ জন, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ৩৯১ জন, খুলনা বিভাগে ২০৩ জন, রাজশাহী বিভাগে ১৭১ জন, রংপুর বিভাগে ৬১ জন, বরিশাল বিভাগে ৫৭ জন এবং সিলেটের বিভিন্ন জেলায় মোট ৩০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। চিকিৎসকরা বলছেন, আগামী কোরবানি ঈদের সময় রাজধানী থেকে অনেকেই দেশের বিভিন্ন জেলায় যাবেন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত অনেক রোগীও থাকবেন। তাদের মাধ্যমেও জেলায় জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়তে পারেও বলেও আশঙ্কা করছেন তারা।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা অনেক রোগীর হাসপাতালের ওয়ার্ডে শয্যা না পেয়ে স্থান হয়েছে মেঝেতে বা বারান্দায়।
দেশের বিভিন্ন জেলায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই ঢাকা থেকে গেছেন। কোরবানির ঈদে ঘরমুখো মানুষের কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এএস





