দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। এর প্রভাব সব খাতে পড়েছে। অস্থিরতার প্রভাব থেকে পুঁজিবাজারও বাদ পড়েনি। এক মাসের ব্যবধানে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে ১৯৬ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার টাকা।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নিট বিদেশি বিনিয়োগ ফেব্রুয়ারিতে আগের মাসের চেয়ে সাত গুণ কমেছে বলে ডিএসই সুত্র থেকে যানা যায়। ফেব্রুয়ারি মাসে বিদেশিরা মোট ৩১ কোটি ৭৪ লাখ ৩ হাজার টাকা নিট বিনিয়োগ করেছেন। জানুয়ারি মাসে পুঁজিবাজারে বিদেশিদের নিট বিনিয়োগ ছিল ২২৮ কোটি ২০ লাখ ৬৮ হাজার টাকা।
জানুয়ারি মাসে তাদের মোট লেনদেনের পরিমাণ ছিল ৫০১ কোটি ৮৭ লাখ ৬৯ হাজার টাকা। ফেব্র“য়ারি মাসে এ লেনদেন নেমে এসেছে ৪৭০ কোটি ৪২ লাখ টাকায়। এ হিসাবে গত মাসে মোট লেনদেন কমেছে ৬ শতাংশ বা ৩১ কোটি ৮৩ লাখ ৪৭ হাজার টাকা।
ফেব্রুয়ারি মাসে বিদেশিরা মোট ২৫০ কোটি ৮৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার কেনেন। জানুয়ারি মাসে এর পরিমাণ ছিল ৩৬৫ কোটি ৪১ লাখ ৮ হাজার টাকা। অর্থাৎ বিদেশিরা গত মাসে ১১৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার কম কিনেছেন। কম কেনার পাশাপাশি বিদায়ী মাসে বেড়েছে বিদেশিদের শেয়ার বিক্রির পরিমাণ। এই সময়ে বিদেশিরা মোট ২১৯ কোটি ১৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার বিক্রি করেছেন। জানুয়ারি মাসে এর পরিমাণ ছিল ১৩৬ কোটি ৮৩ লাখ ৫০ হাজার টাকা।
ইআর





