ব্লগার নিলাদ্রি চট্টপাধ্যায় ওরফে নিলয় নীল দুই বছর আগে মুসলিম পরিচয়ে গোড়ানে একটি ফ্ল্যাট ভাড়া করেছিলেন বলে একটি জাতীয় দৈনিকের খবরে তথ্য প্রকাশ করা হয়েছে।

ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দি ঢাকা ট্রিবিউনে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়। “Niloy killing:FBI team meets DB officials” অর্থাৎ নিলয় হত্যা: ডিবি কর্মকর্তাদের সাথে এফবিআই সদস্যদের সাক্ষাত”-এই শীরোনামে রোববার (৯ আগস্ট ২০১৫) পত্রিকাটির অনলাইন ভার্সনে প্রকাশিত খবরে এমন তথ্য দেয়া হয়।

ঢাকা ট্রিবিউনের ওই খবরের এক পর্যায়ে বলা হয়: “Niloy, who worked at an NGO, had rented the flat on the fourth floor of a building in the area two years back, identifying himself as a Muslim named Niloy Chowdhury. He used to stay with his wife Ashamoni and sister-in-law”.

অর্থাৎ একটি এনজিওতে কর্মরত নিলয় দুই বছর আগে অত্র এলাকার (গোড়ান) একটি ভবনের পঞ্চম তলায় ফ্ল্যাট ভাড়া নেন।

ফ্ল্যাট ভাড়া নেয়ার সময় নিলয় নিজেকে মুসলিম বলে দাবি করেন এবং নিজের নাম নিলয় চৌধুরী বলে উল্লেখ করেন। ওই বাসায় নিলয় তার স্ত্রী আশামনি ও শালীকে নিয়ে বসবাস করে আসছিলেন।

এদিকে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে আরও জানা যায়, আটমাস আগে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের চলিশা গ্রামে নিজের বাড়িতে গিয়েছিলেন ব্লগার নিলয় নীল। ঈদের এক সপ্তাহ পর বাড়ি থেকে ঢাকায় আসেন তিনি।

নিলয়কে ঢাকায় ফিরতে নিষেধ করেছিলেন তার মা। কিন্তু বিসিএসের প্রস্তুতির কথা বলে ঢাকায় চলে আসেন তিনি। ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায়ের (নিলয়) গ্রামের বাড়ি পিরোজপুরের চলিশায় চলছে শোকের মাতম। এই মাতমের মধ্যেই সাংবাদিকদের সাথে তার মা-বাবা দাবি করলেন নিলয় বিয়ে করেনি।

এদিকে, নিলয়ের বোন জয়শ্রী চট্টোপাধ্যায় গোপা দাবি করেন,‘ নিলয় বিয়ে করেছে এই খবর আমরা জানিনা’। নিলয়ের বোনের ভিডিও ক্লিপ নিচে দেয়া হলো:

অপর এক সূত্রে জানা যায়, আশামণি নিজেকে নিলয়ের স্ত্রী দাবি করলেও গোয়েন্দাদের তদন্তে বেরিয়ে আসছে থলের বিড়াল, গোয়েন্দাদের তথ্য মতে তারা আসলে স্বামী-স্ত্রী নয়। তারা বন্ধু, একসঙ্গে থাকতেন।

এছাড়া, নিলয়ের খালা সাথী চট্টোপাধ্যায় একমাত্র বোন জয়শ্রী চট্টোপাধ্যায় ও আত্মীয়-স্বজনরা দাবি করেছেন, ঢাকায় নিলয়ের সঙ্গে যে মেয়েটি (আশামণি) নিলয়ের স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছে সে তার স্ত্রী নয়।

এমনকি নিলয়ের কথিত স্ত্রী আশামনিকে তদন্তের আওতায় আনারও দাবি জানিয়েছেন নিলয়ের স্বজনরা। পুলিশি জিজ্ঞাসাবাদে তার মুখ থেকেই হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে বলেও মন্তব্য তাদের। নিলয়ের খালার বক্তব্যের ভিডিও ক্লিপ নিচে দেয়া হলো:

এদিকে, নাম প্রকাশ না করার শর্তে এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, বন্ধু মিঠু, স্ত্রী আশামণি ও তার বোন তন্নীকে তারা কয়েকটি প্রশ্ন করতে চান। এই প্রশ্নোত্তর থেকেও নিলয় হত্যার রহস্য উদঘাটন হতে পারে।

উল্লেখ্য, রাজধানীর খিলগাঁও থানার উত্তর গোড়ান এলাকায় বাসার ভেতর প্রবেশ করে ব্লগার নিলাদ্রি চট্টপাধ্য্যায় ওফরে নিলয় নীলকে (৪০) গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। শুক্রবার (৭ আগস্ট ২০১৫) দুপুরে ওই এলাকার ১৬৭ নম্বর বাসার ৫ম তলার একটি ফ্ল্যাটে এ হত্যাকাণ্ড ঘটে। ওই বাসায় স্ত্রী ও বোনকে নিয়ে থাকতেন নীলাদ্রি।

ব্লগার নিলয় ধর্মের নানা অসঙ্গতি নিয়ে প্রায়ই তার ফেসবুক ও ব্লগে লিখতেন। শুধু ধর্মই নয়, তার দৃষ্টিতে সমাজ, রাষ্ট্র ও দেশের যেখানেই কোন অসঙ্গতি মনে হতো তা নিয়েই লিখতেন তিনি।

 কেবি