দ্রুত মশা মারার নতুন ওষুধ আনা হবে বলে হাইকোর্টকে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ। মশার ওষুধ আনতে গড়িমসি করায় আজ তাকে হাইকোর্ট তলব করেছিলেন।
নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার দুপুর ২টায় তলবে হাজির হয়ে আদালতকে এ কথা জানিয়েছেন সচিব। স্থানীয় সরকার বিভাগের সচিবের সঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও হাজির হয়েছিলেন আদালতে।
মশা মারার ওষুধ আনতে ও মশক নিধনে প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও দুই সিটি কর্পোরেশন সমন্বয় করে কাজ করবে বলেও আদালতকে জানিয়েছেন সচিব।
মশা মারা নতুন যে ওযুধ বিদেশ থেকে আনা হচ্ছে তার নাম ম্যালাথিওন। এটি ১৯৫৬ সালে প্রথম ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রে নিবন্ধিত হয়।
কৃষিকাজে কীট পতঙ্গ মারার ক্ষেত্রেও এটি ব্যবহার হয়। এটি সাধারণত দুইভাবে প্রয়োগ করা হয়। একটি এয়ার স্প্রে আরেকটি গ্রাউন্ড স্প্রে। এয়ার স্প্রের মাধ্যমে এটি প্রয়োগ করলে স্বাস্থ্যঝুকি আছে। কিন্তু গ্রাউন্ড স্প্রের মাধ্যমে খুব বেশি স্বাস্থ্য ঝুঁকি থাকে না।
জেড





