পাকিস্তান সুপার লিগ মাঠে গড়াবে এ বছরের এপ্রিলে। তার আগে আজ অনুষ্ঠিত হচ্ছে প্লেয়ার্স ড্রাফট। লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে ড্রাফটে। ড্রাফটে প্লাটিনাম এবং গোল্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের ৮ ক্রিকেটার। এছাড়া সিলভার ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের আরো ২১ ক্রিকেটার। সবমিলিয়ে বাংলাদেশের ২৯ ক্রিকেটার আছেন পিএসএলের ড্রাফটে।
লিটন দাস দল পেয়েছেন সিলভার ক্যাটাগরি থেকে। করাচি কিংস তাঁকে দলে ভিড়িয়েছে। গতকাল বিপিএলে শতরানের অপরাজিত ইনিংস খেলেছেন লিটন। তাঁর সেঞ্চুরিতেই এবারের আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে ঢাকা ক্যাপিটালস।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গতকাল দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে টাইগারদের দলে জায়গা হয়নি লিটনের। সাদা বলের ক্রিকেটে ফর্মে না থাকায় দলে রাখা হয়নি তাঁকে। এদিকে দল থেকে বাদ পড়ার পর গতকাল বিপিএলে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন লিটন। আর আজ পিএসএলে দল পেলেন তিনি।
লিটনের আগে দল পেয়েছেন নাহিদ রানা। ড্রাফটে গোল্ড ক্যাটাগরিতে ছিলেন এই পেসার। বাংলাদেশের তরুণ এই পেসারকে দলে নিয়েছেন পেশোয়ার জালমি। আর রিশাদকে দলে নিয়েছে লাহোর ক্যালান্দার্স।
এইচআর





