আগামী সোমবার ভারতের গ্রেটার নয়ডায় শুরু হওয়ার কথা দুই দলের লড়াই। কিউইদের বিপক্ষে এই প্রথম টেস্ট খেলতে যাচ্ছে আফগানরা।

২০ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন গুলবাদিন নাইব, ফারিদ আহমেদ ও ইয়ামা আরাব। চোট থেকে সেরে উঠতে না পারায় এই টেস্টে খেলবেন না রাশিদ খান, তা আগেই নিশ্চিত ছিল।

আফগানিস্তান টেস্ট দল : হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমাত শাহ, আব্দুল মালিক, রিয়াজ হাসান, আফসার জাজাই, ইকরাম আলিখিল, বাহির শাহ, শহিদউল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমারজাই, শামস উর রাহমান, জিয়া-উর-রহমান, জহির খান, কাইস আহমেদ, খালিল আহমেদ, নিজাত মাসুদ।

এমএস