সব ধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানের ওপর ৬ মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি। শাস্তির মেয়াদ এখানেই শেষ হয়ে যায়নি। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাইরের কোনো লিগে খেলার জন্য এনওসি (অনাপত্তিডপত্র) পাবেন না। আগামী আইপিএলেও তাই খেলা হবে না তাঁর।
সাকিবকে ছাড়াই আগামী মাসের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ। বাংলাদেশের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে সাকিবই মাশরাফির বদলে নেতৃত্ব দিয়েছিলেন দলের।
এছাড়া নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও খেলা হবে না তাঁর। তবে ফেব্রুয়ারিতে শুরু ২০১৫ বিশ্বকাপের আগে দলে ফিরবেন এই অলরাউন্ডার।
আজ বিসিবির সভা শেষে নাজমুল হাসান এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। সর্বশেষ অনাপত্তি পত্র না নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্যাবিরীয় প্রিমিয়ার লিগে খেলতে যাওয়া, রাগের মাথায় কোচকে টেস্ট ও ওয়ানডে দল থেকে অবসর নিয়ে ফেলার মন্তব্য করার পর এই শাস্তি দিল বিসিবি।
তবে বিসিবি সভাপতি বলেছেন, শুধু এই কারণে সাকিবের ওপর এই শাস্তি নয়। দীর্ঘ দিন ধরে সাকিবকে নিয়ে জমে থাকা অভিযোগের ভিত্তিতেই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





