ভারতীয় ক্রিকেট বোর্ডের নানান বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে কাশ্মীর প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার হার্শেল গিবস।

১ম বারের মতো কাশ্মীরে গিয়ে সেই অঞ্চলের সৌন্দর্যে রীতিমতো আশ্চর্য হয়ে গেছেন এ মারকুটে ব্যাটসম্যান।

কাশ্মীর প্রিমিয়ার লিগ (কেপিএল) ক্রিকেটে ওভারসিজ ওয়ারিয়র্স দলের হয়ে খেলবেন গিবস।

দলটিতে যোগ দিয়ে ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বার্তায় কাশ্মীরের সৌন্দর্য নিয়েও কথা বলেছেন এ সাবেক প্রোটিয়া ক্রিকেটার।

গিবস বলেছেন, ‘অবশেষে কেপিএল খেলার জন্য কাশ্মীর পৌঁছে আমি রোমাঞ্চিত। কী সুন্দর জায়গা।

আমি প্রথমবারের মতো এখানে এলাম। সত্যিই খুব আশ্চর্য হয়ে গেছি এই জায়গার সৌন্দর্য দেখে। আমাদের প্রথম ম্যাচ। সব ভক্ত-সমর্থকদের বলব, সবসময় সমর্থন করে যান।’

এর আগে কেপিএলের জন্য নাম নিবন্ধন করায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বাধার মুখে পড়েছিলেন গিবস।

একপর্যায়ে নিজের নাম প্রত্যাহার করতেও বাধ্য হয়েছিলেন তিনি। তখন ভারতকে এক হাত নিয়ে টুইটও করেছিলেন গিবস। তবে শেষ পর্যন্ত সব সামলে নিয়ে কেপিএল খেলছেন তিনি।

গিবস লিখেছিলেন, ‘পাকিস্তানের সঙ্গে নিজেদের রাজনৈতিক বিষয় এখানে আনা পুরোপুরি অপ্রাসঙ্গিক কাজ বিসিসিআইয়ের।

তারা আমাকে কেপিএলে যাওয়া থেকে আটকাতে চাচ্ছে। পাশাপাশি হুমকি দিচ্ছে আর কখনও ভারতে যেতে দেবে না।’

এইচএন