আগামী ১৯ জানুয়ারী থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এই আসরের জন্য নিজেকে প্রস্তুত করতে আজই ঢাকায় ফিরেছেন সাকিব। বিকেলে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
বিকেল ৩টার দিকে সাকিব ইনডোরে আসেন। মূলত অনুশীলনের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন তিনি। সাকিবের প্রবেশের আগে আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এরপর ফিজিও বায়েজেদুল ইসলাম, তুষার কান্তি দাস হাওলাদার ও চিকিৎসক মনজুর হোসেন আসেন ইনডোরে।
এমএইচ





