দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বৃষ্টির পর মাশরাফির শিকারে পরিণত হলেন ডেভিড মিলার।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন ডুমিনি (৩৩) ও বেহারদেইন (৯)।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই মুস্তাফিজুর রহমানের তোপের মুখ পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ডি কককে (৭) বোল্ড করে দেন এই তরুণ পেসার।
অষ্টম ওভারের প্রথম বলেই আঘাত হানেন সাকিব। তার বলে মুশফিকের হাতে ক্যাচ আউট হন ওয়ানডাউনে মাঠে নামা ডু প্লেসিস। মাঠ ছাড়ার আগে ১৭ বলে ৬ রান করেন তিনি।
১২তম ওভারে সাকিবের বলে আমলা ক্যাচ তুলে দিলেও সেটি হাতে আটকে রাখতে পারেননি সাব্বির। তবে ১৪তম ওভারে সাকিবের বলেই মুশফিকের তালুবন্দী হন আমলা।
১৬তম ওভারের প্রথম বলে রিলি রুশোকে বিদায় করে দেন মাহমুদুল্লাহ। মুশফিকের হাতে ক্যাচ হওয়ার আগে ২৭ বলে ১৭ রান করেন রুশো।
বৃষ্টির পর উইকেট শিকার শুরু করেন মাশরাফি। প্রোটিয়াদের হাল ধরা ডেভিড মিলারকে ৩০তম ওভারে বিদায় করে দেন স্বাগতিক অধিনায়ক। মাঠ ছাড়ার আগে ৫১ বলে ৪৪ রান করেন মিলার।
জেডআই





