প্রথম সেশনে এইডেন মারক্রাকে হারালেও প্রথম সেশনটি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে প্রোটিয়ারা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ১ উইকেটে হারিয়ে করে ১০৯ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে এইডেন মারক্রাকে ও ডি জর্জি বড় জুটির পথে এগোচ্ছিলেন।
তবে ৬৯ রানে তাইজুলের হাওয়ায় ভাসানো বলে ডাউন দ্য উইকেটে এসে মুমিনুলের হাতে ক্যাচ তুলে দেন মারক্রাম।
অবশ্য এর আগেও একটা সুযোগ পেয়েছিল বাংলাদেশ। হাসানের বলে ডি জর্জির ক্যাচ মিস করেন অভিষিক্ত উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কন।
প্রথম সেশনে খেলা হয়েছে ২৮ ওভার।
৪৯ রানে অপরাজিত আছেন ডি জর্জি, ২৩ রান নিয়ে ব্যাটিং করছেন ত্রিস্তান স্টাবস।
এফএইচ





