ওয়ার্ল্ড টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের আসল লড়াই শুরু হচ্ছে ,আজ বিকেলে কলকাতার ইডেন গার্ডেন্সে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, ইদানীংকালে বাংলাদেশ অত্যন্ত উন্নতমানের ক্রিকেট খেলছে যা আগে কখনো দেখা যায়নি।
কলকাতার শুকনো ব্যাটিং উইকেট বাংলাদেশের জন্য ভালোই হবে বলে মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা ।
বিশ্লেষকদের মতে, “ এই উইকেটে সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং সাব্বির রহমানদের ভালো খেলবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন তারা।”
তারা মনে করেন মোহাম্মদ আমির এবং মোহাম্মদ ইরফানকে ভালোভাবে মোকাবেলা করলে পাকিস্তানকে হারাতে সক্ষম হবে বাংলাদেশ দল।
সপ্তাহ কয়েক আগে মিরপুরের মাঠে পাকিস্তানকে হারানোর স্মৃতি বাংলাদেশের জন্য এখনো তরতাজা।
আজ দলে ফিরতে পারেন মুস্তাফিজ।
পাকিস্তান দলের ঐতিহ্য এবং গভীরতা আছে বলে তিনি মনে করেন বিশ্লেষকরা । অন্যদিকে ইদানীংকালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মনস্তাত্বিকভাবে এগিয়ে আছে।
বিশ্লেষকরা মনে করছেন, ইডেন গার্ডেন্সের উইকেট পেস বোলারদের জন্য সহায়ক হবেনা। এখানে সাকিব আল হাসানের মতো স্লো বোলাররা সুবিধা পাবে।
ইনজুরি আক্রান্ত তারকা বোলার মোস্তাফিজুর রহমান আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্যে দিয়ে মাঠে ফিরবেন বলে জানা গেছে।
নিজেদেরকে ফেবারিটমনে করছেনা অধিনায়ক মাশরাফি।
গতকাল ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক মাশরাফি নিজেদেরকে ফেবারিট বলতে অস্বীকৃতি জানিয়েছেন, কিন্তু পরিসংখ্যানে দেখা যাচ্ছে সর্বশেষ দুটি টি-২০তে পাকিস্তান বাংলাদেশের কাছে হেরেছে।
আর সর্বশেষ ৫টি ম্যাচে মুখোমুখি লড়াইয়ের সবগুলোতেই জিতেছে বাংলাদেশ।
এসএম





