ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে লড়তে মাঠে নেমেছে বাংলাদেশ। শুক্রবার গ্রেনাডার ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচটিতে শুরুতে ব্যাট করছে ক্যারিবীয়ানরা। তবে স্বাগতিকদের প্রথম উইকেটটি শিকার করেছেন টাইগার বোলার আল আমিন হোসাইন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ২ ওভারে এক উইকেট হারিয়ে ৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিজে আছেন ক্রিস গেইল (৪) ও ড্যারেন ব্রাভো (০)।
এদিন প্রথম ওভারে চার রান সংগ্রহ করেন গেইল। তবে দ্বিতীয় ওভারে পেসার আল আমিন হোসাইনের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন রানের খাতা খুলতে না পারা কির্ক এডওয়ার্ডস।
প্রথম ম্যাচে টসে হেরে যাওয়া বাংলাদেশ এই ম্যাচে ভাগ্যের লড়াইয়ে জয়ী হয়েছে। আর সেই সুযোগে প্রথমে ফিল্ডিং বেছে নিয়েছেন দলনেতা মুশফিকুর রহিম।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শামসুর রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, আবদুর রাজ্জাক, মাশরাফি বিন মর্তুজা, আল আমিন হোসেন ও তাসকিন আহমেদ।
ঢাকা,২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





