ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ যাবে মুশফিকরা। আগামী ১ জুলাই সকাল সাড়ে আটটায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করতে হবে জাতীয় দলের খেলোয়াড়দেরকে।

২৫ সদস্যের বাংলাদেশ দল:

মুশফিকুর রহিম (অধিনায়ক) , মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, সোহাগ গাজী, এনামুল হক বিজয়, সাকিব আল-হাসান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল-আমিন হোসেন, রবিউল ইসলাম, মুমিনুল হক, শামসুর রহমান, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, মিথুন আলী, তাইজুল ইসলাম, মার্শাল আইয়ুব, জুবায়ের হোসেন ও শুভাগত হোম।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই