জাতীয় ক্রিকেট দলের ক্যাম্পিংয়ে যোগ দিয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ শনিবার দুপুর আড়াই টায় সাকিব আল হাসান ক্যাম্পে আসেন। খেলোয়াড়রা কোচের সঙ্গে বৈঠক করেন।
অাগস্টের মাঝামাঝি ওয়েস্ট ইন্ডিজ সফর সামনে রেখে জাতীয় দলের ক্যাম্পিং শুরু হয় মিরপুর জাতীয় স্টেডিয়ামে। জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সত্বেও সাকিব আল হাসান আজ ও ক্যাম্পিং যোগ দিয়েছেন।
সেখানে তাদের এখন চলছে থিওরিটিকাল ক্লাশ। ক্লাশ নিচ্ছেন দলের কোচ হাথুরুসিংহে। এছাড়া দলের বোলিং কোচ হিথ স্ট্রিক ও থিওরিটিক্যাল কোচও রয়েছেন।
ঈদের ছুটি কাটিয়ে অনুশীলন ক্যাম্পে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে ঈদের আগ থেকে অনুশীলন শুরু করেছিল টাইগাররা। শাস্তির কারণে সবার সঙ্গে অনুশীলন না করলেও কোচ চান্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অনুশীলন করেছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিসিবির শাস্তি অনুযায়ী দেশের হয়ে ছয় মাস ও দেশের বাইরে ১৮ মাস খেলতে পারবেন না সাকিব। কিন্তু অনুশীলনের ক্ষেত্রে সাকিব সুযোগ পাবে এমন আগেই বলেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান।
এ সফরে ৩ টি ওয়ানডে, একমাত্র টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট খেলতে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাবে মুশফিক বাহিনী।
ঢাকা, ২ আগস্ট, টাইমনিউজবিডি.কম





