জিম্বাবুয়ের রাজধানী হারারেতে সিরিজের ৩য় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। অর্থাৎ টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।
ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা জিম্বাবুয়ের । ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ১৯৩ রান। অর্থাৎ বাংলাদেশের টার্গেট ১৯৪।
বাংলাদেশকে জিততে হলে করতে হবে ১৯৪ রান।
৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। আজ যে দল জিতবে, তারাই ট্রফি হাতে নেবে। অর্থাৎ, আজকের ম্যাচটি অঘোষিত ফাইনাল।
উল্লেখ্য, সিরিজের ১ম টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ। তবে ২য় ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় জিম্বাবুয়ে। স্বাগতিকরা পায় ২৩ রানের জয়।
এইচএন





