লক্ষ্যটা কঠিন। সে লক্ষ্যে এখন অবধি ভালোমতোই এগুচ্ছে বাংলাদেশ। তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে ফিফটির দেখা পেয়েছেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ১২৮। সৌম্য ৬৪ ও মাহমুদউল্লাহ ২০ রানে ব্যাট করছেন ক্রিজে।
জিততে হলে করতে হবে ১৯৪ রান। সে লক্ষ্যে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২০ রানের মাথায় বিদায় নেন ওপেনার মোহাম্মদ নাঈম। সাত বলে মাত্র তিন রান করে তিনি মুজারাবানির শিকার। এরপর সৌম্য ও সাকিব দলকে এগিয়ে নিতে থাকেন।
বেশ মারমুখি ছিলেন সাকিব। আর তাতেই যেন ভুল শট খেলে ফেললেন। দলীয় ৭০ রানে বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। ১৩ বলে এক চার ও দুটি ছক্কায় ২৫ রান করে জংউইর বলে মুসাকান্দার হাতে ক্যাচ দেন সাকিব।
এরপর অবশ্য অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সাথে রসায়নটা দারুণ জমে যায় সৌম্য সরকারের। বাহারি শটে এগিয়ে যেতে থাকেন সৌম্য। এক পর্যায়ে পৌঁছে যান টি টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম ফিফটিতে। ৪০ বলে চারটি চার ও এক ছয়ে পঞ্চম স্পর্শ করেন সৌম্য।
এবিএস





