তবে পুরষ্কার নিতে গিয়ে তরুণ এ ক্রিকেটার বলেন, , 'যেভাবে স্টোকস খেলেছে আজ, আমি মনে করি না এটা আমার পাওয়া উচিত। এই বিশ্বকাপ জয় বিশেষ একটা উপলক্ষ, আমরা এই জয় উদযাপন করব। বাউন্ডারি বড় ছিল, তাই পেসারদের জন্য বিশেষ সুবিধা ছিল।'

কারান যোগ করেন, 'অবিশ্বাস্য ব্যাপার। আমরা সবাই তার (স্টোকসের) দিকে তাকিয়ে ছিলাম। মানুষ স্টোকসকে নিয়ে প্রশ্ন তোলে, কিন্তু সে এসবের উর্ধ্বে। আমি টুর্নামেন্টে এসে শুরু থেকেই মানিয়ে নিতে চেয়েছিলাম। এর আগে আমি তেমন ডেথ বোলিং করিনি। তবে ব্যাট হাতেও ভালো হয়তে হবে আমাকে।'

এমআই