বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে ব্রড কিছুটা রসিকতাই করেছেন, ‘আমি কোনো অস্ট্রেলিয়ানকে খেপিয়ে দিতে চাই না। তাদের মন খারাপও করে দিতে চাই না।’
ফাইনালটা কেমন দেখতে চান, এই প্রশ্নের জবাবে ব্রডের মন্তব্য, ‘দেখুন, আমি পুরোনো চিন্তাভাবনার মানুষ। আমি চাই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জোর লড়াই হোক দুই দলের মধ্যে। ভারত ভালো করুক। চেতেশ্বর পূজারা একটা ভালো ভিত্তি গড়ুক। এরপর বিরাট কোহলি এসে দারুণ একটা সেঞ্চুরি করুক।’
এবারের অ্যাশেজে ইংল্যান্ড মাঠে নামবে বেশ আত্মবিশ্বাস নিয়েই। সর্বশেষ ১৩টি টেস্টের ১১টিতেই জিতেছে ইংল্যান্ড। বিশেষ করে নিউজিল্যান্ডের সাবেক তারকা ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড টেস্ট দলের কোচ ও বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর আক্রমণাত্মক ক্রিকেট খেলে ইংলিশরা টেস্ট ক্রিকেটকে ভিন্নমাত্রা দিয়েছে।
এমআই





