আম কেনার আগে কিছু বিষয়ে মাথায় রাখতে পারলে ঠকে আসার ভয় থাকবে না। গাছপাকা আমের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। একটু খেয়াল করলে রাসায়নিকভাবে পাকানো আমও চিনতে পারা যায়।

গাছপাকা ও রাসায়নিকভাবে পাকানো আম চেনার কিছু টিপস জেনে নিন-

(১) কার্বাইডে পাকানো আমের স্বাদ তেমন ভালো হয় না। কৃত্রিমভাবে জাগ দিয়ে পাকানো আম স্বাস্থ্যের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর। তাই আম কিনতে গেলে আমের উপরের ত্বক ভালো করে খেয়াল করে দেখুন। রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো হলে সেই আমের গায়ে দাগ থাকে। তাই আমের গায়ে দাগছোপ থাকলে সেসব আম কিনবেন না। আমের খোসা মসৃণ কি না দেখে তবেই কিনুন।

(২) বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো আম আকৃতিতে ছোট হয়। বাজার থেকে এ ধরনের আম কেনা থেকে বিরত থাকুন। যেহেতু সময়ের আগেই পাকানো হয় তাই এর স্বাদও ভালো হয় না। কৃত্রিমভাবে পাকানো আমের ভেতর থেকে রস গড়াতে থাকে। তাই এর খোসায় দাগও লেগে থাকে। আম কেনার আগে সেদিকে খেয়াল রাখুন।

(৩) আম চেনার জন্য আপনি ছোট একটা পরীক্ষাও করতে পারেন। বাজার থেকে আম কিনে আনার পর, তা একটি গামলায় পরিষ্কার পানি নিয়ে ভিজিয়ে রাখুন। আম যদি পুরোপুরি ডুবে যায়, তবে বুঝে নিতে হবে সেগুলো একেবারে গাছপাকা। যদি পানির ওপর ভেসে থাকে, তবে বুঝে নেবেন সেগুলো রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো হয়েছে।

(৪) আম গাছপাকা কি না, তা বোঝার জন্য করতে পারেন আরেকটি কাজ। বাজার থেকে আম কেনার সময় এর গায়ে একটু টিপে দেখুন। যদি দেখেন সব জায়গাই একই রকম নরম, তবে বুঝে নেবেন এটি গাছপাকা। যদি এক জায়গায় শক্ত, এক জায়গায় নরম এরকম থাকে তবে বুঝে নিতে হবে সেটি গাছপাকা নয়।

এন