এবার মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন সাবেক ফুটবল তারকা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।

এর আগে কোচ জেমি ডে, ম্যানেজার আমের খান ও দলের ফিজিও করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।

আবু নাইম সোহাগ জানান, গত কয়েক দিন যাবৎ কাশির সঙ্গে কাজী সালাউদ্দিনের ঠাণ্ডাজনিত অন্যান্য সমস্যা দেখা দেয়। সন্দেহ হলে মঙ্গলবার (২৪ নভেম্বর) পরীক্ষা করান তিনি। পর দিন কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে তার।

আগামী ০৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। ম্যাচটি দেখতে কাতার যাওয়ার কথা সালাউদ্দিনের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তার সেখানে যাওয়ার বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

এমবি